মানবাজার ১: মানবাজারে তিনটি বালি বোঝাই ডাম্পার আটক করলো মানবাজার থানার পুলিশ
অবৈধ বালি পাচারের বিরুদ্ধে সক্রিয় প্রশাসন।অভিযানের নেমে অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করলো মানবাজার থানার পুলিশ।শুক্রবার মানবাজার থানার পায়রাচালী অঞ্চলের মানবাজার হাতিরামপুর সড়কের বাসুডি এলাকা থেকে তিনটি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়।অবৈধ ভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে এই বালি ভর্তি ডাম্পার গুলি আটক করা হয় বলে জানা যায়।