রায়গঞ্জ: এক বৃদ্ধার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ধুরইল এলাকায়, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ
এক বৃদ্ধার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ধুরইল এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত বৃদ্ধার নাম মিলনী মন্ডল, বয়েস আনুমানিক ৬৬ বছর, বাড়ি রায়গঞ্জের ধুরইল এলাকায়। পরিবারের দাবী শুক্রবার দুপুরে বাড়ির অনতি দূরে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা। তবে কেনও সে এভাবে আত্মঘাতী হয়েছে তা বুঝে উঠতে পারছে না পরিবার বলে দাবী।