মানবাজার ১: মানবাজারবাসীর উদ্দেশ্যে মানবাজার শহরে ধন্যবাদ জ্ঞাপন মিছিল বিধায়কের
মানবাজার বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন ময়না মুর্মু।শনিবার বিকেল ৫ টা নাগাদ মানবাজার বাসীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন মিছিল করলো বিজেপি। মানবাজার কৃষক বাজার থেকে মিছিল শুরু হয় পরবর্তীকালে মিছিল শেষ হয় মানবাজার পোস্ট অফিস মোড়ে। মানবাজার পোস্ট অফিস মোড়ে অবস্থিত রবীন্দ্র ঠাকুরের মূর্তিতে মাল্য দান করেন বিধায়ক ময়না মুর্মু। এদিন বিধায়ককে কাছে পেয়ে উচ্ছাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা।