রায়গঞ্জ: তরুনী গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডালখোলার পাতনোরে
তরুনী গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডালখোলার পাতনোরে। শুক্রবার বিকালে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার পরিজনেরা জানান মৃত গৃহবধুর নাম ফারহানা খাতুন, বয়েস আনুমানিক ২২ বছর, বাড়ি ডালখোলা থানার পাতনোড়ে। পরিবারের দাবী এদিন দুপুরে নিজের শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে।