সিউড়ি থানার অন্তর্গত মিনি স্টিল মোড়ের কাছে যাত্রী বোঝায় বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়ে চারজন। তাদের সকলকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ পৌঁছে ইতিমধ্যে বাস ও ডাম্পারটিকে সরানোর কাজ শুরু করেছে।