টামনা থানা এলাকার বিভিন্ন জায়গায় রুট মার্চ বা টহলদারি চালাল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। নির্বাচন ঘোষণার পর থেকেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে এই পদক্ষেপ । টামনা থানার পুলিশের সঙ্গে যৌথভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকার বিভিন্ন গ্রাম ও জনবহুল মোড়গুলিতে পরিক্রমা করেন।