বৃহস্পতিবার সন্ধ্যায় মেমারি নতুন বাসষ্ট্যান্ডে আয়োজিত হল পূর্ব বর্ধমানে জেলার আমি হব জেলার সেরা নৃত্য প্রতিযোগিতার ফাইনাল। জেলার বিভিন্ন ব্লক থেকে নৃত্য প্রতিযোগীরা অডিশনের মাধ্যমেন সিলেক্ট হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছে বলে জানান উদ্যোক্তারা। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সকালে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।