বুধবার বৈকাল সাড়ে পাঁচটা নাগাদ অর্জুনপুকুরে ছোট হাতি গাড়ির সাথে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে আহত হয় এক বাইক আরোহী। মোটর বাহক আরোহী, নাম গোপাল ঘোষ বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত গড় সোনাডাঙ্গা। জানা যায় গোপাল ঘোষ গরুর ভেটেনারি ডাক্তার হিসেবে কাজ করেন। ডাক ছিল নাদনঘাটের কোন একটা জায়গায়। নবদ্বীপ থেকে ছোট হাতি গাড়ি কুসুমগ্রাম দিকে আসছিল।অপর দিক থেকে আসা গোপাল ঘোষকে ছোট হাতি অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে পালিয়ে যায়।