মালদা জেলার গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের পাকুরডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত হল মানসিক ভারসাম্য হীন এক বৃদ্ধের। সোমবার ওই ব্যক্তি রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ, ও রেল পুলিশ ।এরপর ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালের মর্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোলাম হোসেন,বয়স ৬৫ বছর।বাড়ি দেওতলা গ্রাম পঞ্চায়েত।এদিন সোমবার বেলা দুটো নাগাদ স্থানীয়