মানবাজার ১: দমদা গ্রামে রেশনের মাল না পেয়ে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের
দীর্ঘদিন ধরে মেলেনি রেশন,রেশন সরবরাহে বঞ্চিত করার অভিযোগ তুলে মানবাজার-১ নং ব্লকের দামদা গ্রামে রেশন সরবরাহের গাড়ির ও রেশন ডিলার সামনে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা।বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে। একজন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ।বিক্ষোভকারীদের দাবি আধার লিঙ্ক সংক্রান্ত অভিযোগ তুলে রেশন ডিলার দীর্ঘদিন ধরে প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করে দেখেছেন তাদের।সেই কারনে তাদের এই ক্ষোভ।