চোরকে পুলিশি হেফাজতে নিয়ে জেরার পর মিলল সাফল্য৷ হেমতাবাদের চৈনগরের জঙ্গল থেকে উদ্ধার রুপোর বেশ কিছু অলঙ্কার। যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। পায়ের নুপুর, মালা সহ রুপোর অলঙ্কার গুলি হেমতাবাদ থেকে চুরি হওয়া বলেই দাবি পুলিশের। জানা গিয়েছে, ধৃত চোরের নাম গুলজার হুসেন। বাড়ি হেমতাবাদের ধনতৈর এলাকায়। সম্প্রতি চুরির ঘটনার তদন্তে গ্রেফতার করে গুলজার কে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। শুক্রবার ধৃতকে ফের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে।