সোমবার থেকেই হেমতাবাদ ব্লক অফিসে শুরু হল SIR এর শুনানি। হেমতাবাদ ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নাগরিক রা নথিপত্র নিয়ে বিডিও অফিসে হাজির হয়েছেন। জানা গিয়েছে হেমতাবাদ ব্লকের ৩৩৮৪ জন বাসিন্দা SIR এর শুনানি তে ডাক পেয়েছেন। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ অন্য আধিকারিক রা এদিন শুনানিতে ডাক পাওয়া নাগরিকদের তথ্য যাচাই করেন।