রায়গঞ্জ: রাস্তা দখল করে ব্যবসা, নিত্য যানজটে নাজেহাল হাড়িপুকুর মোড়; থানার দ্বারস্থ ব্যবসায়ীরা
হাড়িপুকুর মোড়ে রাস্তার উপর দোকান বসিয়ে ব্যবসা করার অভিযোগে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন কাচিমুহা হাটখোলা এলাকার ব্যবসায়ীরা। বুধবার তারা জানান, স্থানীয় কিছু ব্যবসায়ী প্রতিদিন বিকেলে রাস্তার উপর দোকান বসানোর ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বড় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ। দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তা দখলমুক্ত করা ও যান চলাচল স্বাভাবিক রাখার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।