চোপড়া: চোপড়ায় জাল লটারির রমরমা ব্যবসায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪
চোপড়ায় জাল লটারির রমরমা ব্যবসায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চোপড়া ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলে জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল চার লটারি বিক্রেতা। দীর্ঘদিন ধরেই এলাকায় জাল লটারির রমরমা ব্যবসা চলছিল বলে অভিযোগ উঠছিল স্থানীয়দের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চোপড়া থানার পুলিশ। লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল লটারি টিকিট প্রাথ