আগামীকাল বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মন্দির ঘাটা এলাকায় অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বসিরহাট জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শমিক রায় অধিকারী।