নির্মাণ শুরু করেই বন্ধ হয়ে গিয়েছে চাঁদড়া গ্রামীণ এলাকার একটি রাস্তার কাজ। স্থানীয়দের দাবি-অজ্ঞাত কোন এক কারণে নির্মাণকারী সংস্থা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। তাই অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন করার দাবিতে চাঁদড়া এলাকায় রাস্তা অবরোধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা সোমবার বিকেলে। প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তুলে যানজট সামাল দিল পুলিশ।