বছর ১৭ নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলে উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গতকাল নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ।