বরাবাজার: পরিযায়ী শ্রমিকের সন্ধানে পরিবারের আকুল আবেদন, নিখোঁজ ডাইরি বরাবাজার থানায়
মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পুরুলিয়ার বরাবাজারের পরিযায়ী শ্রমিক শিবু বাসকে। বরাবাজার থানার মুরগাবনি গ্রামের বাসিন্দা, ৩৭ বছরের শিবু বাসকে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের একটি পেপার মিলে কাজ করতেন। পরিবারের দাবি, গত ১ জুলাই শেষবার ফোনে তিনি জানান, ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ না মেলায় সোমবার দুপুর নাগাদ বরাবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর ভাইপো পরেশ বাসকে।