রায়গঞ্জ: পাওনা টাকা চাওয়ায় শ্বশুর ও শালার হাতে নিগৃহীত জামাই বিষ খেয়ে আত্মঘাতী, এমন অভিযোগে চাঞ্চল্য উষাহরনে
পাওনা টাকা চাওয়ায় শ্বশুর ও শালার হাতে নিগৃহীত জামাই বিষ খেয়ে আত্মঘাতী, এমন অভিযোগে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের উষাহরনে। খুনের অভিযোগ তুলে তদন্তের জন্য সওয়াল মৃতের পরিবারের৷ ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ওই যুবকের নাম সাগর দাস, বয়েস আনুমানিক ৩২ বছর, বাড়ি রায়গঞ্জের মহারাজা হাট এলাকায়। শ্বশুরবাড়ি দক্ষিন দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার উষহরনে।