রায়গঞ্জ: এবার BLLRO অফিসে দুর্নীতির অভিযোগ তুলে সরব বজরং দল, পরিদর্শনে কর্মীরা
রায়গঞ্জের BLLRO অফিস চত্বরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সোমবার পরিদর্শন চালায় বজরং দল। সংগঠনের কর্মী-সমর্থকেরা মহুরীদের কাজকর্ম পর্যবেক্ষণ করেন। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক তপন শর্মা। তাঁর দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পরিদর্শন করা হয়েছে। অভিযোগ, সরকারি কাজ করাতে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ লেনদেনের মুখে পড়তে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তিনি।