রায়গঞ্জ: “সেনাবাহিনীর পোশাকে ছেলেকে দেখার স্বপ্ন ভেঙে চুরমার, ঘরে মিলল ১৮ বছরের সনতের ঝুলন্ত দেহ”
রায়গঞ্জের নাজিরপুরে ১৮ বছরের যুবক সনৎ সিংয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা না খুললে জানালা দিয়ে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন বলে দাবি। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের দাবি, রবিবার রাতেও সনৎ স্বাভাবিক ছিল। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা রঞ্জিৎ সিং, যাঁর স্বপ্ন ছিল ছেলেকে সেনাবাহিনীতে যোগ দিতে দেখা।