রঘুনাথপুর ১: রঘুনাথপুর বিধানসভার মন্ডল ৩এর বালিতোড়া অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন BJP প্রার্থী মামণি বাউরি
২০২৬ এর বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে রঘুনাথপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মামনি বাউরী মঙ্গলবার রঘুনাথপুর বিধানসভার মন্ডল ৩এর বালিতোড়া অঞ্চলের বেলঝুপা, মোকড়া,জগন্নাথডি,দুমদুমি সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের ঝড় তুললেন। নির্বাচনী প্রচার চলাকালীন এলাকার মা-বোনদের সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মহিলারা ফুলের মালা পরিয়ে প্রার্থী কে সম্বর্ধনা জানান।