রায়গঞ্জ: দেবীনগরের মেসে ঝুলন্ত দেহ পলিটেকনিক ছাত্রের, রহস্য ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জের দেবীনগরে এক পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম প্রিয়াংশু মুখার্জী (২১), বাড়ি ইসলামপুরের দেশবন্ধুপাড়ায়। তিনি রায়গঞ্জ পলিটেকনিকের ছাত্র ছিলেন এবং দেবীনগরের একটি মেসে থাকতেন। রবিবার সকালে মেসের ঘর থেকেই তাঁর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে আত্মঘাতী বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।অ