গায়ে গরম জল পড়ে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের দক্ষিণ মাটিকুমরা গ্রামে। প্রায় দু সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার রাত একটা নাগাদ বারাসত জেলা হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধুর। পরিবার সূত্রে জানা গেছে গৃহবধুর নাম শাহানা পারভীন (৫৫)। বুধবার বেলা একটা নাগাদ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মৃতদেহ আনতে বারাসত হাসপাতালে রওনা দিয়েছে পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গেছে গত 26 শে ফেব্রুয়ারি স্নান করার জন্য বালতিতে জল গরম করছিল