মেমারি থানার অন্তর্গত আমাদপুর গ্রাম একটি ঐতিহ্যশালী গ্রাম। আমাদপুরের আমবাগানের কথা সকলেই জানে। গ্রামে আছে একাধিক বড় বড় আমবাগান। তাদের মধ্যে দিঘিরপারের একটি আমবাগান অন্যতম। এই আমবাগানে ১০০ থেকে ১৫০ টি বহু পুরানো আম গাছ আছে। আর সেই আমবাগানের গাছ কেটে সাফ হয়ে যেতো যদি না ঠিক সময়ে হাজির হোতো মেমারি থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। জানা যায় মঙ্গলবার সকালে মেমারি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়।