ঝালদা ১: বৃদ্ধা মায়ের সাথে ভোট দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
বৃদ্ধা মায়ের সাথে ভোট দিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ রাজ্যের প্রথম চরণের নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়ায়ে নজর কাড়ছে জঙ্গলমহল তথা পুরুলিয়ার আসনগুলি। তবে অন্যান্য বারের মতো এবারেও বৃহস্পতিবার সকাল প্রায় আটটা ত্রিশ নাগাদ ভোট দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বাঘমুন্ডির পাতরাডী বুথে তিনি মায়ের সাথে ভোট দেন। সাথেই গণতন্ত্রের মহা উৎসবের সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।