পুরশুড়া: আরামবাগের হরিণখোলা অঞ্চলে নতুন বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন এবং বস্ত্রবিতরণ
পুরশুড়া বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে আরামবাগের হরিণখোলা এক ও দুই নম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ৫০০ জন অসহায় মানুষের হাতে নতুন বস্ত্রও বিতরণ করা হয়েছে।