মানবাজার ২: প্রতাপপুর পেট্রোল পাম্পের সামনে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক
নিয়ন্ত্রন হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যুবক।বুধবার বিকেল ৫.৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের প্রতাপপুর পেট্রোল পাম্পের সামনের রাস্তায়।পরবর্তীকালে দুর্ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ। আহতকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।