রায়গঞ্জ: স্নান সেরে বারান্দায় বসতেই লুটিয়ে মৃত্যু, রহস্য ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে
স্নান সেরে বারান্দায় বসতে গিয়ে এক ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বারোদুয়ারী মধুপুর এলাকায়। মৃতের নাম সুরেশ মাঝি (৫২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে স্নান করে এসে বারান্দার চৌকিতে বসতে গেলে তিনি হঠাৎ পড়ে যান। দ্রুত তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।