গত শনিবার দুপুরে মন্তেশ্বর কুসুমগ্রামের মাঝে বেপোরোয়া ডাম্পারের ধাক্কায় আহত হয়েছিলেন চার বাইক আরোহী। আহতদের মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়ার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়ষ কিন্তু গতকাল রাতে আহত মধ্যে টিংকু দে হাসপাতালে মারা যায়। রবিবার ময়না তদন্তের পর সন্ধ্যায় মন্তেশ্বরে তাঁর মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয় এবং অন্তিমক্রিয়ার জন্য মৃতদেহ কাটোয়া নিয়ে যাওয়া হয়।