রায়গঞ্জ: অন্নপূর্ণা যোজনার অর্থপ্রদানকে স্বাগত, রায়গঞ্জে বিজেপি মহিলা মোর্চার মিছিলp
নির্বাচনের আগে প্রকাশিত সংকল্পপত্রে মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা করে 'অন্নপূর্ণা যোজনা' চালুর প্রতিশ্রুতি পূরণ হওয়ায় এবং প্রকল্পের অর্থপ্রদানকে স্বাগত জানিয়ে বুধবার রায়গঞ্জের রাজপথে মিছিল করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চা। মিছিলে জেলার বিভিন্ন প্রান্তের কর্মী-সমর্থকদের পাশাপাশি বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, জেলা মহিলা মোর্চার সভাপতি অর্পিতা কর্মকার-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।