বরাবাজার: হেরবনা ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি, বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী লবসেন বাস্কে
পশ্চিমবঙ্গের ২০২৬ এর বিধানসভার সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই শুরু হয়েছিল সমস্ত রাজনৈতিক দলের ভোট প্রচার। ভোটের দিন পর্যন্ত বিরাম নেই তার সঙ্গে সঙ্গে দলীয় প্রার্থীদেরও। প্রচন্ড গরমকে উপেক্ষা করে তারাও সকাল থেকে রাত ঘুরেছেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়। নির্বাচনের দিনেও বিরাম নেই দলীয় প্রার্থীদের সকাল হতে না হতেই নিজের ভোট গ্রহণ কেন্দ্রে নিজের ভোট দিয়ে শুরু করেছেন প্রতিটি বুথে বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখা। বান্দোয়ান বিধানসভার ভারতীয় জনতা