আউশগ্রাম ১: পুলিশ মানেই শুধু কঠোর শৃঙ্খলা আর ভারী বুটের আওয়াজ নয়, তারা ছক্কা হাঁকালেন বাইস গজে, সাক্ষী থাকল গুসকরা
পুলিশ মানেই শুধু কঠোর শৃঙ্খলা আর ভারী বুটের আওয়াজ নয়, এই চেনা ছবির বাইরে গিয়েও যে তাদের আরও পরিচয় আছে, তা চোখে পড়ল গুসকরায়। মঙ্গলবার ব্যাট-বল হাতে নিয়ে বাইস গজ দাঁপালেন পুলিশ কর্মীরা। গুসকরা পি.পি. ইনস্টিটিউশনের মাঠে এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ মুখোমুখি হয় আউশগ্রাম থানা আইসি একাদশ বনাম গুসকরা ফাঁড়ি ওসি একাদশ। এই প্রীতি ক্রিকেট ম্যাচ ঘিরে এদিন মাঠজুড়ে ছিল উৎসবের আবহ ও সৌহার্দ্যের ছবি।