রবিবার রাত আটটা নাগাদ ক্যানিং পূর্বের অন্তর্গত হাটবেড়িয়া মিলন সংঘের উদ্যোগে দুদিন ব্যাপী দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই খেলার উদ্বোধন করলেন এলাকার বিধায়ক সওকাত মোল্লা। এদিন প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় মাঠের চারপাশে। ফুটবল খেলাকে যেন উৎসবের ন্যায় উদযাপন করছেন এলাকাবাসি।