চোপড়া: কোটি টাকার সরকারি প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ে রাস্তার কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা
কোটি টাকার সরকারি প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ে রাস্তার কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। রবিবার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠুনঠুনিয়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঠুনঠুনিয়া থেকে হোসেন দিঘী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ‘পথশ্রী’ প্রকল্পে প্রায় ১ কোটি ১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে বিধানসভা নির্বাচনের আগেই এই রাস্তার শিলান্যা