রঘুনাথপুর ১: রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি বিজেপির
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রঘুনাথপুর SDOঅফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপি।তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে সরকারী একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ জমা দিল বিজেপি নেতৃত্ব। শুক্রবার দুপুর 1টা নাগাদ রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা দুর্নীতির লাল ফাইল জমা দেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে।