রায়গঞ্জ: রায়গঞ্জের গননা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ক্ষোভ, ইভিএম এ কারচুপির অভিযোগ
রায়গঞ্জের গননা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ক্ষোভ। সোমবার সকাল ১০ টা নাগাদ কৃষ্ণ অভিযোগ করেন, ইভিএম এ কারচুপি করা হচ্ছে বলে তার ধারনা। তার আরও অভিযোগ ইভিএম খোলার পরে তার চার্জ ৯০ শতাংশের বেশী দেখাচ্ছে। এরফলেই তার অভিযোগ এই গননা বন্ধ করতে হবে। এই বিষয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণ বলে দাবী তার।