রায়গঞ্জ: চৌনাগরায় গাছে ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যঘেরা মৃত্যুর তদন্তে পুলিশ
করনদিঘি থানার চৌনাগরা এলাকায় সোমবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রমোদ সিনহা (৩৯)-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তিনি স্থানীয় বাসিন্দা। পরিবারের দাবি, বাড়ির পাশের একটি গাছে তাঁর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের জামাইবাবু সুশান্ত সিনহা জানান, আত্মঘাতী হওয়ার কারণ সম্পর্কে পরিবারের কিছুই জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।