পুরুলিয়া ২: বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে ডেপুটেশন দিল পৌরসভা তে suci
পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে হকারদের নিয়ে পৌরসভায় প্রশাসকের কাছে ডেপুটেশন দিল এসইউসি। এসইউসিআই দলের প্রবীণ নেতা রঙ্গলাল কুমার, হরলাল মাহাতো নেতৃত্বে উচ্ছেদ হওয়া হকারদের সংগঠিত করে তাদের নিয়ে মিছিল সহকারে পৌরসভা প্রশাসক তথা এসডিও এর কাছে দুই দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়। সেখানে বলা হয় কোনভাবেই বিকল্প ব্যবস্থা না করে কারো উচ্ছেদ করা চলবে না এবং উচ্ছেদ হওয়া হকারদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ।