পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে মোটরবাইক আরোহী যুবক। ঘটনাটি ঘটেছে হাড়োয়া ব্লকের ঝুজুর গাছা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত নটা নাগাদ দেব সরদার নামে এক যুবক মোটরবাইকে চেপে বাড়ি যাচ্ছিলেন, ঠিক সেই সময় রাস্তা পারাপার হচ্ছিলেন এক পথচারী মহিলা,তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দেব সরদার। হাড়োয়া থানার পুলিশের উদ্যোগে আহত ওই মোটরবাইক আরোহীকে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।