পুরুলিয়া ২: মফস্বল থানার হাতুয়াড়া এলাকায় ট্রাফিক গার্ডের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার
এলাকার রাস্তাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখতে এবং রাস্তায় যে কোন ধরনের পথ দুর্ঘটনাসহ ট্রাফিক সম্পর্কিত যে কোন কাজে সহায়তার হাত বাড়িয়ে দিতে আজ থেকে নতুন একটি ট্রাফিক গার্ড উদ্বোধন হলো মফস্বল থানার হাতুয়াড়া এলাকায় । উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ।