মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত 'পথশ্রী' প্রকল্পের কাজ শুরু হলো বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এই জনকল্যাণমূলক প্রকল্পের শুভ সূচনা করেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষ উন্নত সড়ক ব্যবস্থার অপেক্ষায় ছিলেন। বিধায়ক জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ রাস্তার ভোলবদল হবে, যার ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াতে বিশেষ সুবিধা পাবেন। এই নতুন রাস্ত