আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি বসিরহাট পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি। আজ মঙ্গলবার দুপুর ঠিক ২টো নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত হন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র (বাদল)। তাঁর সাথে ছিলেন দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব। মূলত সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। দুপুর ২টো থেকে শুরু হও