রায়গঞ্জ: ‘চোর চোর’ স্লোগানে মুখর রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ড, প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে বিতর্ক
রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম অধিকারীর বাড়ির সামনে শনিবার বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। ‘চোর চোর’ স্লোগান তুলে জমি দখল, আবাস যোজনায় কাটমানি এবং বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলেন মনোরঞ্জন সরকার নামে এক ব্যক্তি। বিক্ষোভে বাধা দিতে গেলে অসীম অধিকারীর স্ত্রী অনামিকা অধিকারীর সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।