এসআইআর এর এন্যুমারেশন ফর্ম ফিলাপ এর দলের সহায়তা কেন্দ্রে যোগ দিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ। বুধবার ব্লক সন্ধ্যা ৬ টা পর্যন্ত তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সারিয়া অঞ্চলের ক্যাম্পে উপস্থিত হয়ে ভোটারদের ফর্ম ফিলাপের সহায়তার কাজ তদারকি করেন। দলের কর্মীদের নির্দেশ দেন ফর্ম ফিলাপে সমস্ত রকমের সহায়তা করতে।এন্যুমারেশন ফর্ম ফিলাপে সহায়তা করার জন্য গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতি অঞ্চলে একটি করে ক্যাম্প করা হয়েছে।