পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল অফগারি দপ্তর
Puncha, Purulia | May 28, 2026 গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল অফগারি দপ্তর।বৃহস্পতিবার রাত নটা নাগাদ আবগারি দপ্তর সুত্রে জানা যায় পুঞ্চা থানার বাঁধবহাল,পুঞ্চা,বিন্দুকোচা, জয়নগর,উমাগোড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও এ দিন মদ তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর।