রায়গঞ্জ: বড়বিল্লা সীমান্তে ৪১৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, ধৃত যুবক ৭ দিনের পুলিশি হেফাজতে
ভারত-বাংলাদেশ সীমান্তের বড়বিল্লা এলাকা থেকে ৪১৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপসহ গ্রেফতার যুবক মহাম্মদ বিলালকে মঙ্গলবার রায়গঞ্জ বিচারালয়ের বিশেষ আদালতে পেশ করে গোয়ালপোখর থানার পুলিশ। আদালত তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। কাফ সিরাপগুলির উৎস এবং সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি।