রায়গঞ্জ: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রায়গঞ্জে যোগ শিবির, সচেতনতার বার্তা লায়ন্স ক্লাবের
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে যোগ শিবিরের আয়োজন করল রায়গঞ্জ লায়ন্স ক্লাব। শুক্রবার সকাল প্রায় ৭টায় আয়োজিত এই কর্মসূচিতে ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ক্লাবের কর্মকর্তারা জানান, যোগ সপ্তাহ উপলক্ষে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক—এই সচেতনতা গড়ে তুলতেই শিবিরের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসনের প্রশিক্ষণও দেওয়া হয়।