পুরুলিয়া ২: প্রতিশ্রুতি পূরণ, ১ জুন থেকে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা শুরু
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে ১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করল রাজ্য সরকার। সোমবার থেকেই এই পরিষেবা কার্যকর হয়েছে সমগ্র রাজ্যে। পুরুলিয়া এসবিএসটিসি বাসস্ট্যান্ডেও এদিন সকাল থেকেই মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা পান। বাস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহিলা যাত্রীদের টিকিট কাউন্টার থেকে ‘জিরো ভ্যালু’ টিকিট সংগ্রহ করতে হচ্ছে। এরপর সেই টিকিট দেখিয়েই তাঁরা বাসে যাত্রা করছেন।