পুরুলিয়া ২: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ষষ্ঠ পুরুলিয়া জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল আমডিয়া দুর্গা মন্দিরে
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ষষ্ঠ পুরুলিয়া জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো পুরুলিয়ার আমডিয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। সারাদিন ধরে চলবে চ্যাম্পিয়নশিপ বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা জানালেন সম্পাদক এবাদুল হক হালদার।